, , ,

শিরোনামঃ-




মনন সাহিত্য সংগঠনের পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০১৯, ২১:৪১ | 1026 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 মনন সাহিত্য সংগঠনের ৭৭তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল  ৩ টায় ধুনট স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়েছে । অধিবেশনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন – ধুনট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক স্টাফ জনাব এস এম সোলায়মান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সেজাব উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ICT বিষয়ের শিক্ষক জনাব তপন কুমার দেব। প্রধান আলোচক ছিলেন ছিলেন – মোঃ মোখলেছুর রহমান আরজু ও প্রভাষক মোঃ রাজিবুজ্জামান রাজিব। অধিবেশন সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে শুরু  হয়ে কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা ও গল্প পাঠের মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। জনাব আব্দুল হামিদের স্বরচিত জারি পালায় সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ।
স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন – মোঃ সেজাব উদ্দীন, আপেল মাহমুদ মানিক, আলহাজ্ব নার্গিস সুলতানা, সজীব কুমার ঘোষ, এম আর টি আরজু, এস এম সোলায়মান ও এম আর জামান। সঞ্চালনায় ছিলেন – প্রভাষক মোঃ রাজিবুজ্জামান রাজিব, আমিনা মনসুর ডিগ্রি কলেজ কাজিপুর, সিরাজগঞ্জ। আরও উপস্থিত ছিলেন – এস এম রাশেদ, সাদিক মুহম্মদ রাকিন ও আবু নাঈম। আজকের অধিবেশনের অতিথি বৃন্দরা সৃষ্টিশীল বক্তব্যে রাখেন। তারা “মনন সাহিত্য সংগঠনের” আগামী দিনের পথ চলা আরও সাফল্য মণ্ডিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন। সব শেষে আজকের অধিবেশনের সভাপতির প্রাণবন্ত বক্তব্যের মধ্যে দিয়ে অধিবেশনে সমাপ্তি ঘোষণা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET