, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু




লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০১৯, ১৯:৪০ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বুড়িরদীঘি বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার (১৮ অক্টোবর) সকালে আব্দুস সাত্তার (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িরদীঘি বাজার এলাকায় কৃষক আব্দুস সাত্তারের বাড়ির পাশ দিয়ে বাঁশের খুটি দিয়ে জিআই (নগ্ন তার) তার টেনে বিদ্যুত সংযোগ নেন ওই এলাকার নুর হোসেন। কোনো এক সময় ওই বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়ে যায়। সকালে বাড়ির পাশে ফসলের ক্ষেতে যাওয়ার সময় ওই তারে জড়িয়ে আব্দুস সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET