, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • সুনামগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট




সুনামগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০১৯, ০৯:১০ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

 

সুনামগঞ্জে জেলা প্রশাসক মো. মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান,(পিপি এম) সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম,

 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, ক্রীড়া সংগঠক অ্যাড. নানু মিয়া, পারভেজ আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, বিশিষ্ট ব্যাবসায়ি জিয়াউল হক, জিএম তাহসিজ, মোক্তাদীর আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় জামালগঞ্জ উপজেলা ও বিম্বম্ভরপুর উপজেলা অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু সাম্প্রতিক সময়ে এই খেলার গৌবর-ঐতিহ্য হারাতে বসেছে। জেলা প্রশাসনের উদ্যোগে এমন আয়োজন জেলার প্রত্যেক ক্রিড়ামোদীদের আগ্রহ জাগাবে। সেই সাথে প্রত্যেন্ত অঞ্চল থেকে ভালো মানের খেলোয়াড় বের হয়ে জাতীয় দলে খেলার সুযোগ পাবে।

আগামী ৩০ নভেম্বর শনিবার খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ১১টি উপজেলার দল অংশ নিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET