যশোরের বেনাপোল বাইপাস সড়কে ভোরের দিকে মোঃশহর আলী(২৫)নামে এক ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
২৫নভেম্বর সোমবার ভোরেরর দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যাক্তি বেনাপোল পৌরসভা ভবারবেড় গ্রামের মৃতঃআব্দুল জলিল এর ছেলে।
পথচারীরা ও তার পরিবার জানায়,নিহত ব্যাক্তি আজানের পর বাড়ি থেকে বের হয়ে ছোট আঁচড়া বাইপাস সড়ক পার হবার সময় রোড এক্সিডেন্টএ মারা যায়।তারা ধারণা করেন কোন ট্রাকের সাথে ধাক্কালেগে বাম পা ভেঙ্গে ক্ষত বিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশ এস আই পিন্টু লাল দাস ও এস আই মোস্থাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়।( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)
Please follow and like us:









