, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কলারোয়ায় একসঙ্গে তিন সন্তান প্রসব, ক্লিনিকে ভীড়!




কলারোয়ায় একসঙ্গে তিন সন্তান প্রসব, ক্লিনিকে ভীড়!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৯:৩১ | 1043 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একসঙ্গে তিনটি পুত্র সন্তান জন্ম দেওয়ায় ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে এক প্রসূতি মা একসাথে তিনটি পুত্র সন্তান প্রসব করেছেন। মা ও সন্তানরা সুস্থ আছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে কলারোয়ার একটি বেসরকারি ক্লিনিকে এক মায়ের একসাথে ৩টি সন্তান প্রসবের ঘটনা ঘটেছে।

জানা গেছে- উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের রাজমিস্ত্রি রাশিদুজ্জামানের অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা খাতুনের প্রসব বেদনা শুরু হলে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের পাশে অবস্থিত ‘কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতালে’ ভর্তি করা হয়। বিকাল ৪টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পরপর ৩টি পুত্র সন্তানের মা হন রেশমা খাতুন।

অপারেশন সম্পন্ন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক এবং বেসরকারি ওই হাসপাতালটির পরিচালক ডা.ইসমাইল হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডা.ইসমাইল হোসেন জানান- ‘অপারেশন সফল হয়েছে। মা ও তিন সন্তান সুস্থ আছে।’

এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছেন বলেও জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET