, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার




ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ২১:৫২ | 1091 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আলামিন হোসেন (১০) নামের এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কালীগঞ্জের আড়পাড়া এলাকার একটি পরিত্যাক্ত বাড়ী থেকে তার অর্ধ-গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলামিন হোসেন আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আলামিন গত শনিবার বাড়ী থেকে পাড়ির পাশে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে সে নিখোঁজ হয়। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, গত ৩০ নভেম্বর ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে শিশুটি নিখোঁজ হয়।

এ ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে বাড়িটির পিছনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। আলামিন আড়পাড়া গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেণীর ছাত্র ছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET