, , ,

শিরোনামঃ-




মাওলানা মোহাম্মদ আলী (বড় হুজুর) আর নেই

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৮:১৭ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


মাওলানা মোহাম্মদ আলী (বড় হুজুর) অগনিত ভক্তবৃন্দকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে (ইন্না….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরাইল সদরের কুট্রাপাড়ার নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা মোহাম্মদ আলী মালিহাতা মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। শুধু সরাইল নয়, প্রয়াত মাওলানা সিরাজুল ইসলাম (বড় হুজুর) এর পর ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ এ আলেমকেই বড় হুজুর হিসেবে জানতেন ও মানতেন। উনার মৃত্যুর খবরে শুধু সরাইল নয় সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে। উনাকে এক নজর দেখার জন্য আলেম উলামা সহ হাজার হাজার মানুষ উনার বাড়িতে ভীড় জমায়। বিখ্যাত এ আলেমেদ্বীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার আলেম উলামা, মাদরাসার শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া- আসনের সাবেক সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা,উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হালিম, সরাইল মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আইয়ুব খান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মোহাম্মদ মাহবুব খান, আ’লীগ নেতা এডভোকেট সৈয়দ তানবির হেসেন কাউছার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. ইসমত আলী প্রমূখ। মরহুমের জানাযা গতকাল সোমবার বাদ যোহর কুট্রাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET