ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পুড়াপাড়া এলাকা হতে ৫০৭ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
১১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ আনুমানিক রাত ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পুড়াপাড়া বাজারস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ রাত ০৩:৫০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পুড়াপাড়া বাজারস্থ মেসার্স হারুন এন্টারপ্রাইজ এর সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ শুকুর আলী (৩০), পিতা- নুর মোহাম্মদ আলী, সাং- সুখপুকুরিয়া, থানা- চৌগাছা, জেলা- যশোরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৫০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









