, , ,

শিরোনামঃ-




কুমিল্লায় যুবলীগের সভাপতি খুন

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২০, ১৯:০৮ | 997 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য খায়রুল আলম সাধন (৫৩)কে হত্যা করে লাশ ফেলে রেখেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে তাহার লাশ উদ্ধার করে সদর দক্ষিন থানা পুলিশ। নিহত যুবলীগ নেতা উপজেলার ভূবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।
জানা যায়, খায়রুল আলম সাধন বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে মুরাদনগর আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।
সদর দক্ষিন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে, তার চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্তে আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম মাঠে রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET