, , ,

শিরোনামঃ-




যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২০, ১০:৪৩ | 977 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় ৩ জনের মৃত্যু হয়েছে। অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ভোরে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন চোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে হানা দেয়। তারা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালাতে যায়।

এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া দেয়। এছাড়া এলাকার মসজিদের মাইক থেকে গরুচোরদের বিষয়ে ঘোষণা দেয়া হয়। এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে সন্দেহভাজন গরুচোরদের ধরে ফেলেন। তারা সন্দেহভাজন তিন গরুচোরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সন্দেহভাজন দুই ব্যক্তি নিহত হন। আরেক জন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

নিহতদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET