১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন




ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ২০:৫২ | 1122 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে এ উপলক্ষ্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় । বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সভাপতি পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শিহাব উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, আনসার বিডিপি কর্মকর্তা কামরুন নাহার, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদুর রউফ ভুইয়া, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুইয়া, শাহেনা আক্তার, আলেয়া বেগম মনজু, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র প্রধান সমন্বয়কারী মনজিলা মিমি, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্লাহ ভুইয়া, রবিউল হক রবি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার রানা, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, সদস্য কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ন সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হানিফ ভুইয়া, ছাগলনাইয়া শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্লাহ ফরায়েজী। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET