১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • তালায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু




তালায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২০, ১৭:৩৫ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাটকেলঘাটায় বিদুৎ স্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইন পরিচ্ছন্নকারী নিহত।

শেখ রায়হান হোসেন :

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।

পাটকেলঘাটা থানা এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ পরিষ্কারকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নকর্মী ফারুক মোড়লের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে থানার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক শেখ (২২) পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফ বুধোর ছেলে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম জানান, বিদ্যুত সংযোগ পরিষ্কার করছিল পল্লী বিদ্যুতের কর্মী ফারুক শেখ। এ সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বিদ্যুত বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করেনি। যার কারণে ফারুক শেখ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। তার শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে।

ঘটনার বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, ওই সময় বিদ্যুত সংযোগ ছিল না। কিভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

বিদ্যুত সংযোগ না থাকলে বিদ্যুতস্পৃষ্ট হল কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুতকর্মী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। বিস্তারিত বিদ্যুত বিভাগের কর্তৃপক্ষ বলতে পারবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET