১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্বাস্হ্য তথ্য
  • ছাগলনাইয়ায় জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কর্মসূচী বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত




ছাগলনাইয়ায় জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কর্মসূচী বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১৬:০৪ | 1341 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৭ থেকে ১১ ফেব্রæয়ারী ছাগলনাইয়া উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকায় একযোগে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রæয়ারী) দুপুরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। সহকারী সার্জন ডাঃ চম্পা কুন্ডু’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার। সভায় জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কর্মসূচী বিষয়ের প্রতিপাদ্য উপস্থাপন করেন, ডাঃ তাসনিয়া তারান্নুম। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান, ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার মোঃ মনিরুর ইসলাম, অবহিতকরণ সভার সমন্বয়কারী ঢাকা মহাখালীর ডিজিএইচএস মিল্লাতুর রহামান, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সরকারী জরিপ অনুযায়ী ছাগলনাইয়ার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকার মোট ১ হাজার ৯’শ ৩২ টি কুকুরকে টিকাদান করা হবে। 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET