ছাগলনাইয়া উদয়ন কিন্ডার গার্টেন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (৮ ফেব্রæয়ারী) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৪৫০ জন দাতের রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। ফ্রি ডেন্টাল ক্যাম্প পরিচালনা করেন, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও উদয়ন কিন্ডার গার্টেন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক ডাঃ হুমায়ূন কবির বুলবুল।

এ ডেন্টাল ক্যাম্প পরিচালনায় ডাঃ হুমায়ূন কবির বুলবুল’র সহযোগী হিসেবে ১৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, উদয়ন কিন্ডার গার্টেন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ জাহান, সাবেক সভাপতি আলহাজ¦ মনিরুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক আবু তাহের বাবুল, অর্থ সম্পাদক আবদুল খালেক বাহার, পরিচালক একেএম মাহবুবুল হক বাবুল, সামছুল আরিফ খন্দকার কাঞ্চন, মুন্সি এরশাদ উল্লাহ মেম্বার, মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ দাউদুল ইসলাম প্রমুখ।









