, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ফেনীতে পুকুরের মাছ ভাগাভাগিকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার




ফেনীতে পুকুরের মাছ ভাগাভাগিকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১২:৪৭ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর ছাগলনাইয়াতে পুকুরের মাছ ভাগাভাগিকে কেন্দ্র করে খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।

 

১০ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে উপজেলার গোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এ ঘটনা ঘটে।  মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, নিজ পুকুরের মাছ ভাগ করা নিয়ে উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মেসবাহউদ্দিনের সঙ্গে একই বাড়ির খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হঠাৎ মেসবাহ খোরশেদের মাথায় গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে বলে জানা গেছে। তাকে মুমূর্ষু  অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা  হয়েছে।

 

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET