, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২০, ০১:৫৭ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুইজন নিহত হয়েছে। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গিলাবেড়াইদ ও জৈনাবাজর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনজুরুল ইসলাম জানান, শনিবার সকাল পৌনে আটটায় অজ্ঞাত ওই যুবক (৩০) উপজেলার গিলাবেড়াইদ (হাজী মফিজ উদ্দিন সিএনজির পাম্পের) এলাকা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকাগামী দ্রুত গতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, সকালে অজ্ঞাত এক ভিক্ষুক (৭০) জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় ময়মনসিংহগামী দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানতে বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET