২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কলারোয়ায় পৃথক অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-৪

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২০:৩১ | 1200 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়ায় পৃথক অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তি ও নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

 

রবিবার রাতে পৃথক স্থান থেকে তারা আটক হয়।

 

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠের ভিতর থেকে ১০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী ওই গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র জাহাঙ্গীর আলাম (৩৫) ও সোহরাব আলীর পুত্র শাহিন সরোয়ার (২১)কে গ্রেপ্তার করে পুলিশ।

অপর অভিযানে নিয়মিত মামলার দুই আসামি উপজেলার কেঁড়াগাছি গ্রামের মৃত ওয়াজেদ সরদারের পুত্র মনির হোসেন (৩৫) ও পৌরসভাধীন ৩নং ওয়ার্ড গদখালী গ্রামের মৃত শাহাদাত আলীর পুত্র জোহর উদ্দিন (৪০)কে গ্রেপ্তার হয়েছে।

 

সোমবার গ্রেপ্তারদের সাতক্ষীরার বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET