৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • মুকসুদপুরে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন নিহত




মুকসুদপুরে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২০, ১৯:৩৬ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে।
রবিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এ দুর্ঘটনাটি ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ও ফয়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মোঃ আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি প্রাইভেট কার মুকসুদপুর উপজেলার তপারকান্দি স্পিড ব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।

এতে প্রইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। ঘটনস্থলেই প্রাইভেট কারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

দগ্ধ প্রাইভেট কারের আরো ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দু’ জনের মৃত্যু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

নিহতরা হলো নারায়নগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), নারায়নগঞ্জের কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাদপুরের ফরিদগঞ্জের মাসুদ আলিম(৩৫), খোকন শেখ(৩৫), আব্দুল মান্নান (৪০)। তবে খোকন ও মান্নানের ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET