২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটের মোংলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ০০:০০ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোংলার দিগরাজ বাজারের দিগরাজ ডিগ্রি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে জাকারিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম।

লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার দিগরাজ ডিগ্রি কলেজের কাছে অভিযান পরিচালনা করে ৫শ’ গ্রাম গাঁজাসহ জাকারিয়াকে আটক করা হয়। আটক জাকারিয়া দীর্ঘদিন যাবত মাদক কেনা বেচার সাথে জড়িত বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। মাদক ব্যবসায়ী জাকারিয়া মোংলা উপজেলার বাঁশবাজার গ্রামের মোস্তাক শেখের পুত্র। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান রোধ, মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনীর নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET