বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ১২ পুরিয়া হিরোইন ও ১ টি মোটর সাইকেল সহ কবির হোসেন(৪৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বুধবার(১৮মার্চ)সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের এরশাদ আলির ছেলে।
বিজিবি বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে আইসিপির দায়িত্বাধীন সাদিপুর পোতাপোস্টের নায়েক সাদেক হোসেনের নেতৃত্বে ১২ পুরি হিরোইন,১টি মোটর সাইকেল সহ মোঃ কবির হোসেন (৪৫), পিতাঃ এরশাদ আলি তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
Please follow and like us:









