, , ,

শিরোনামঃ-




শার্শা উপজেলায় বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ২৩:২২ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা উপজেলায় ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা ২৪২ ব্যক্তির বাড়িতে ‘লাল ফ্লাগ’ উড়ছে। স্থানীয় উপজেলা পরিষদের নির্দেশে ইউপি চেয়ারম্যান মেম্বাররা তাদের  নিজ এলাকার বিদেশ ফেরতদের বাড়িতে লাল কাপড় লাগিয়ে দিয়েছেন। এদিকে বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল তার ইউনিয়নের বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পাঠানো শুরু করেছেন।তিনি বলেন বুধবার বিকেল থেকে যারা হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন তাদের বাড়িতে চাল, ডাল, তেল, পেয়াজ, কাচাঁবাজার ও ফল পাঠানো শুরু করেছি। আইন মেনে চলায় বাগআঁচড়া ইউনিয়ানে ওই পরিবারের কেউ বাজারে যেতে পারছে না তাই এই উদ্যোগ নিয়েছি। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইউসুফ আলি জানিয়েছেন, নভেল করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টা আইসোলেশন বেড, ৫০টি কোয়ারেনটাইন ইউনিট বেড প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত ২৪২জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উপজেলায় কোন করোনাভাইরাস (কভিড-১৯) রোগে আক্রান্ত রুগী পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন,বিদেশ থেকে ফিরে আশা ২৪২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।ভারত থেকে ফেরত আসাদের ব্যাপারে খোঁজ খবর প্রশাসনকে অবহিত করার জন্য ইউপি চেয়ারম্যান মেম্বারদের কে নির্দেশনা দেওয়া হয়েছে ।স্থানীয় প্রশাসন এব্যপারে সার্বক্ষনিক তৎপর রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET