, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে দেড় শতাধিক হতদরিদ্রের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও মাস্ক দিলেন কাউন্সিলর হালিম




চৌদ্দগ্রামে দেড় শতাধিক হতদরিদ্রের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও মাস্ক দিলেন কাউন্সিলর হালিম

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ১৬:৩৭ | 1427 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে দেড় শতাধিক হতদরিদ্রের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী ও মাস্ক দিলেন পৌর প্যানেল মেয়র-২ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুল হালিম। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাউন্সিলর আবদুল হালিমের নেতৃত্বে পূর্ব চান্দিশকরা তরুণ সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছুট্টু মিয়া, কবির আহমদ, পূর্ব চান্দিশকরা তরুণ সংঘের সৈকত, সাদ্দাম, নয়ন, মিশু, শহিদ, শাকিল ও কাউন্সিলর আবদুল হালিমের ছেলে রিদমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে হোম কোয়ারেন্টিনে থাকা হতদরিদ্র মুসলিম ও হিন্দুদের খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করায় কাউন্সিলর আবদুল হালিমকে সকলেই ধন্যবাদ জানান। বিপদের সময়ে ঘরে অবস্থান করে খাবার পেয়ে হতদরিদ্ররা সন্তোষ প্রকাশ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET