, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ১৭:৩৪ | 937 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার মুরাদনগরে বালতির পানিতে ডুবে রোহান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের আক্তার হোসেন মেম্বারের বাড়ীর পাশে নুরুল ইসলাম ওরফে কালা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলা সদরের ওমান প্রবাসী মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ীর ওঠানে রোহানকে বসিয়ে রেখে কাজ করতে গিয়েছিলেন তার মা। তখন সবার অগোচরে উঠানে থাকা পানিভর্তি বালতিতে ডুবে যায় সে। পরে পার্শবর্তী বাড়ীর শাকিল নামের এক যুবক তাকে ডুবে থাকা অবস্থায় দেখতে পেয়ে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET