, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • কাজিপুরের চরগিরিশে দুইশ রিক্সা ভ্যানচালকে সহায়তা প্রদান




কাজিপুরের চরগিরিশে দুইশ রিক্সা ভ্যানচালকে সহায়তা প্রদান

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৯:৩৪ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ঘরে থাকা দুইশ ভ্যান রিক্সা চালকদের খাবার সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে চরগিরিশ ইউনিয়নের নৌকাঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম। এসময় সরকারিভাবে প্রতিজনকে ১০ কেজি করে চাল এবং কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের অর্থায়নে এক কেজি আলু ও একটি সাবান প্রদান করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর গৌতম চন্দ্র মালী, চরগিরিশ ইউনিয়ন আ.লীগের সভাপতি আকতারুজ্জামান মিল্টন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক বিএসসি, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক শাহিন আলম, ছাত্রলীগ সভাপতি হাসানুজ্জামান অনীক ও ইউপি সদস্যগণ । উল্লেখ্য চাল বিতরণে অনিয়মের অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক মিন্টুকে বিতরণ কার্যক্রম থেকে বহিস্কার করেছে উপজেলা প্রশাসন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET