দিনাজপুরের ফুলবাড়ীতে বিশিষ্ট ব্যবসায়ী ও আমিন অটো রাইস মিলের স্বত্বাধীকারী শিল্পপতি রুহুল আমিন এর ব্যক্তিগত উদ্যোগে কুলি শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় পৌর শহরের নিমতলা মোড় এলাকায় ফুলবাড়ী কুলি শ্রমিক ইনিয়নের ২২জন শ্রমিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামরুল হাসান কাজল,ব্যবসায়ী আব্দুর রহমান, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান প্রমূখ।
শ্রমজীবিরা জানান,দিনাজপুরে করোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম শুরু হবার পর বিভিন্ন উপজেলায় করোনা রোগী সনাক্ত হতে থাকায় পুরো জেলায় যখন লক-ডাউন চলছে তখন অনেকেই ত্রাণ সহায়তা প্রায় বন্ধ করেছে,এসময় শিল্পপতি রুহুল আমিন পৌর শহরের গৌরীপাড়া,কাজিখানা রোড,তেঁতুলিয়া,নিমতলা মোড়সহ বিভিন্ন এলাকার অসহায় শ্রমজীবিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
ব্যবসায়ী রুহুল আমিন জানান,করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলায় বেকার হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ,অচল হয়ে পড়েছে তাদের পরিবার, এজন্য তিনি কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এই কর্মসূচি তিনি অব্যাহত রাখবেন বলে জানান।








