, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • পশ্চিম ছাগলনাইয়া গ্রামে কিশোরগঞ্জ থেকে একব্যক্তির আগমনে এলাকায় আতঙ্ক || তিন পরিবার লকডাউন




পশ্চিম ছাগলনাইয়া গ্রামে কিশোরগঞ্জ থেকে একব্যক্তির আগমনে এলাকায় আতঙ্ক || তিন পরিবার লকডাউন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২০, ১৯:৩৬ | 1688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাভাইরাস এড়াতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে বর্তমানে এক জেলার লোক অন্য জেলায় আগমন কিংবা প্রস্থানের করতে পারবেনা। এমন নিষেধাজ্ঞা উপেক্ষা করে

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কিশোরগঞ্জ থেকে মালবাহী ট্রাকে করে আনোয়ার হোসেন (৫০) নামক এক ব্যক্তি ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ী সড়কের সার্জেন্ট ম্যানসন নামক ভাড়াবাসায় অবস্থান করে৷ ১৭ এপ্রিল সকাল থেকে আনোয়ার হোসেনকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করে। এলাকাবাসী বিষয়টি স্থানীয় কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসাকে জানালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেন। শুক্রবার বিকেলে ঘটনাস্থলে পৌছান ছাগলনাইয়া থানার এএসআই মতিউর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসআই মতিউর রহমান প্রতিবেদককে জানান, সে মালবাহী ট্রাকে করে ছাগলনাইয়ায় আসে। বর্তমানে আনোয়ার যে বাসায় অবস্থান করছে ঐ বাসার মধ্যে তিনটি পরিবার থাকে। তিনটি পরিবারকে লকডাউন করা হয়েছে। এ তিন পরিবারের সদস্যদের কোন কিছু প্রয়োজন হলে স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি তা পৌছে দিবেন বলেও জানান এএসআই মতিউর রহমান। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে এ ব্যক্তির আগমনের খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET