২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • খুবি আবারো স্থান পেলো আন্তর্জা‌তিক র‌্যাং‌কিং তা‌লিকায়




খুবি আবারো স্থান পেলো আন্তর্জা‌তিক র‌্যাং‌কিং তা‌লিকায়

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ২১:৩৮ | 949 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাবিশ্বের বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তর্জাতিক র‍্যাংকিং তালিকায় আবারও স্থান পেলো খুলনা বিশ্ব‌বিদ‌্যালয়। উদ্ভাবনীতে পরপর দ্বিতীয়বার দেশের মধ্যে প্রথম অবস্থান অর্জন করলো খু‌বি। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সার্বিক ক্যাটাগরিতে গতবছরও দ্বিতীয় অবস্থানে ছিলো খুলনা বিশ্ববিদ্যালয়, এবছরও সে অবস্থান অক্ষুণ্ন রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে খু‌বি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এ তথ‌্য জানান।

তি‌নি জানান, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান নিয়ে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত বিশ্বের ৭০২৬টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ওপর পরিচালিত (ইনডেক্স জার্নাল ভিত্তিক) জরিপে আবারও আন্তর্জাতিক র‍্যাংকিং এ স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। প্রথম এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যায়ের সামগ্রিক অবস্থান এবার এগিয়েছে। এর মধ্যে প্রথম এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে উদ্ভাবনীতে গতবছরের চেয়ে ২৮ ধাপ এগিয়ে ৪২১ তম স্থানে এবং দেশের মধ্যে ১ম, সামাজিক প্রভাব ক্যাটাগরিতে অবস্থান ৫ ধাপ এগিয়ে এবছর ২৩৭ এবং দেশের মধ্যে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। তবে গবেষণায় গতবছরের চেয়ে কিছুটা পিছিয়ে ৪৯৫তম স্থানে রয়েছে এবং দেশের মধ্যে ১০ অবস্থানে রয়েছে।

২০১৯ সালের পর দ্বিতীয়বারের মতো এবছরও আন্তর্জাতিক র‍্যাংকিং তালিকায় স্থান পাওয়ায় এবং দেশের মধ্যে উদ্ভাবনীতে শীর্ষে থেকে সার্বিক ক্যাটাগরিতে অবস্থান ধরে রাখায় সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বার্তা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছা, সরকারের অবিরাম সহায়তা ও ইউজিসির ঐকান্তিক প্রচেষ্টা এই অর্জনে মুখ্য ভূমিকা রেখেছে। একইসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকর্মে আন্তরিকতা ও নিরন্তর প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের একাগ্রতা, অনুশীলন ও অভিনিবেশের জন্য এ সুনাম ও সাফল্য এনে দিয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের কর্মপ্রচেষ্টার কথাও উল্লেখ করে সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এ সাফল্য সুসংহত করে সামনে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহবান জানান।

তালিকায় সার্বিক ক্যাটাগরিতে অবস্থান বিবেচনা পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১ম), খুলনা বিশ্ববিদ্যালয় (২য়), ঢাকা বিশ্ববিদ্যালয় (৩য়), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৪র্থ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (৫ম), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৬ষ্ঠ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৭ম), বুয়েট (৮ম), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৯ম), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০ম), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১তম), ব্রাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (যৌথভাবে ১২তম), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৩তম), ডেফডিল বিশ্ববিদ্যালয় (১৪তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইন্টান্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্ট্রগ্রাম (যৌথথভাবে ১৫ তম), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (১৬তম) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১৭তম)।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET