, , ,

শিরোনামঃ-




যশোরে এক দিনেই ১৫ জন আক্রান্ত।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ২০:৫১ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরে গত ২৪ ঘন্টায় ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি, ৮জন রয়েছেন। এছাড়া চৌগাছা, শার্শা ও কেশবপুর উপজেলায় দুই জন করে এবং ঝিকরগাছা উপজেলায় একজন করোনা শনাক্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।

এদিকে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনজন লেবুতলা ইউনিয়নের বাসিন্দা। এছাড়া দুইজন যশোর করোনা আইসোলেশনে চিকিৎসাধীন। আর একজনের বাড়ি রেলগেট এলাকায় অপর একজন চুড়ামনকাটিতে আগে আক্রান্ত ব্যক্তির ছেলে। আক্রান্তদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ৬৬টি নমুনা পরীক্ষায় আরও ২৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি যশোর জেলার ১৫জন রয়েছেন। এ নিয়ে যশোর জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হলো।

রোববার যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম সেন্টারে শনিবার ৬৬টি নমুনা পরীক্ষায় ২৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ৪২টি নমুনায় ১৫জন, ঝিনাইদহ জেলায় ১৫টি নমুনায় ৮জন, নড়াইলে ৪টি নমুনায় তিন জন এবং মাগুরা জেলার ৫টি নমুনায় দুই জন করোনা শনাক্ত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET