, , ,

শিরোনামঃ-




রাজারহাটে পিতার হাতে পুত্র খুন

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০২ ২০২০, ০৩:৪২ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে পিতার লাঠির আঘাতে  শিক্ষক পুত্রের প্রাণ গেল । এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে, রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চান্দামারী গ্রামে।-
এলাকাবাসীরা জানান, ওই গ্রামের আঃ হাই ঝুনুর পুত্র আহসান হাবিব সানু(৩২) এর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল। ওই কোন্দলের জের ধরে  গত ৩০এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পিতা-পুত্রের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পিতা ও তার সৎ মা মিলে আহসান হাবিব সানুকে লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধরক মারপিট করে গুরতর আহত করে। পরে এলাকাবাসীরা ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।
আহত আহসান হাবিব সানু (৩২) আজ শুক্রবার ( ১লা মে) দুপুর ২ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ঘাতক পিতা ও তার সৎ মা পালিয়ে যায়। সানু পার্শ্ববর্তী চান্দামারী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিল।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, আহসান হাবিব সানু হত্যার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল চাঁন্দামারী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET