, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • বগুড়া গাবতলী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি )নুরুজ্জামানের যোগদান




বগুড়া গাবতলী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি )নুরুজ্জামানের যোগদান

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৩ ২০২০, ২০:০৯ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বগুড়ার গাবতলী মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি )মোঃ নুরুজ্জামান কাজে যোগদান করেছেন। গত রবিবার তিনি এই যোগদান করেন। তিনি এর আগে বগুড়া এসপি অফিসে ইন্সপেক্টর (ক্রাইম) এবং গাবতলী মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। ওসি নুরুজ্জামান ২০০৩সালে সরাসরি এসআই পদে কাজে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০১৫সালে পাবনা কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫সালে ওসি (তদন্ত) হিসেবে পাবনা চাট মোহর থানায় দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০১৬ সালে ওসি (তদন্ত) হিসেবে গাবতলী মডেল থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশানা বাস্তবায়ন করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেইসাথে মাদক, জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবো। সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান তিনি। ওসি নুরুজ্জামান চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের মহোদিপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উল্ল্যেখ, গত ২৯ এপ্রিল পুলিশ হেডকোয়াটার্স থেকে গাবতলী মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি ও বান্দরবন পুলিশ ট্রেনিং সেন্টারে বদলী করলে ওসির পদটি শূন্য হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET