, , ,

শিরোনামঃ-




খোঁজ — রাহুল রাজ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মে ০৬ ২০২০, ১৩:৪৩ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোঁজ

রাহুল রাজ

 

এসেছিল প্রেম, ভেসেছিল মন

দেখেছিল রাঙ্গা মুখ।

নিয়েছিল হাতে, দিয়েছিল কথা

গিয়েছিল যত দুখ।

 

সেই মুখ আজ বিমুখ হয়েছে

নতুন মুখের ভিড়ে।

খোঁজে তবু চোখে, কত নানা লোকে

গেছে যে বাঁধন ছিড়ে।

 

খাঁচা ভাঙ্গা পাখি

যতই না ডাকি-

খাঁচায় ফেরে না আর।

ডানার ভরে, পরের ঘরে

বন্ধ করে দার।

 

কত ফুল ফোঁটে কত বাগানে

সব হয় না মালা।

জয় যায় ডুবে, পরাজয় তলে

গোপন প্রেমের জ্বালা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET