১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • দিনাজপুরে বীরগঞ্জে ট্রাকের চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত




দিনাজপুরে বীরগঞ্জে ট্রাকের চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৭ ২০২০, ২১:৪৮ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর বীরগঞ্জে রংপুর-পঞ্চগড় সড়কে ট্রাকের চাপায় মোঃ শহিদুজ্জামান সুমন এবং মোছাঃ সুর্বণা নামে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শহিদুজ্জামান সুমন রংপুর সদরের আলম নগর এলাকার মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের ছেলে এবং মোছাঃ সুর্বণা ঠাকুরগাঁও জেলার নেকমরদ চন্দন চহট গ্রামের মোঃ সাইদুর রহমানের মেয়ে। নিহতরা পরস্পরে শালিকা ও দুলাভাই বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার এসআই নিমাই কুমার রায় জানান, শ্যালিকা মোছাঃ সুর্বণাকে নিয়ে দুলাভাই মোঃ শহিদুজ্জামান সুমন রংপুর হতে মটর সাইকেল যোগে ঠাকুগাঁও যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইল নামক এলাকায় পিছন হতে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মটর সাইকেল আরোহী মোঃ শহিদুজ্জামান সুমন নিহত হন। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে অপর আরোহী মোছাঃ সুর্বণা মারা যান।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET