, , ,

শিরোনামঃ-




করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জে-পোশাক শ্রমিকের মৃত্যু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১৩ ২০২০, ২২:৫১ | 974 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন (৩০) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল গ্রামের হায়দার আলীর ছেলে।

সদর উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম হীরা বলেন, গত ক’দিন আগে নারায়নগঞ্জ থেকে ওই পোশাক শ্রমিক এলাকায় আসেন। করোনা উপসর্গের পাশাপাশি তার জন্ডিস ও কিডনির সমস্যাও ছিল। গত পরশুদিন তিনি শহরের মেডিনোভা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। ডা: নিত্য রঞ্জন পাল তার শরীরে নিউমোনিয়া ও করোনা উপসর্গ দেখে সরকারী বাগবাটি ৩১ শয্যার কোভিড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু সেটা আর তিনি করেননি। মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিহত ও তার স্বজনদের ১৭ জনের নমুনা সংগ্রহ করেছে।

সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, নিহতের নমুনা নিয়ে বাড়িটি লকডাউন করার জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়েছে। সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, রাতে ঘটনাটি জেনে উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে পুলিশ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET