“স্বপ্নে পাওয়া রাজত্ব”
“চতুর্দশ পদি কবিতা”
ভূ-র শাসনকর্তা আমি, করি কর্তৃত্ব,
এই পৃথিবীতে,আমি মানি না ভাতৃত্ব,
আমি যথেষ্ট, হব না অন্যের দ্বারস্ত,
কেহ পারবেনা, করতে মোকে পরাস্ত,
অনন্তা শাসন করছি,আছে ব্যক্তিত্ব।
পণ করেছি, বসুধা করব আয়ত্ব,
নর হবে আমার দাস,আমি বিখ্যাত,
ন্যায় বড় নয়, মানতে হবে দাসত্ব,
লক্ষ প্রাণ হননে, নেই কোন মমত্ব,
আমি নৃ-বীর, হবে সবাই পরাভূত।
যত বিপদ আসুক আমিই প্রকৃত,
অমিত্রের মোকাবেলায় আমি মারুত,
সারা অচলায় আমিই অনল, ধূর্ত,
আমি অন্ধ, ঘুমে দেখি স্বপ্নের রাজত্ব।
Please follow and like us:







