১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • পলাশবাড়ীতে উল্টে যাওয়া ট্রাক উদ্ধার করতে এসে তিন শিশুসহ ১৩ লাশ উদ্ধার করলো পুলিশ ও ফায়ার সার্ভিস




পলাশবাড়ীতে উল্টে যাওয়া ট্রাক উদ্ধার করতে এসে তিন শিশুসহ ১৩ লাশ উদ্ধার করলো পুলিশ ও ফায়ার সার্ভিস

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২১ ২০২০, ১৯:২০ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে বুধবার রাতে যেকোন সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রড বোঝাই ট্রাক রাস্তার পশ্চিম পার্শ্বের খাদে উল্টে যায়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উল্টে যাওয়া রড বোঝাই ট্রাকটি উদ্ধার করতে এসে তিন শিশুসহ ১৩ লাশ উদ্ধার করলো থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শি ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে রংপুর অভিমুখে আসা একটি রড বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৫৬৯৮) ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে রাতে যেকোন সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পশ্চিম পার্শ্বের একটি খাদে উল্টে যায়। বৃহস্পতিবার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সাভির্সের টিম উদ্ধার কাজ চলাকালে পানির মধ্য হতে রডগুলো উপরে উঠানো সময় লাশ দেখতে পায়। পরে সেখান থেকে তিন শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করে।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জিলানী জানান, দূর্ঘটনাা কবলিত স্থান হতে রডের নিজ থেকে তিন শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্রাক ও লাশ গুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আওতায় নেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET