, , ,

শিরোনামঃ-




গোপালগঞ্জে নতুন করে ১৩ করোনা রোগী শনাক্ত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মে ২৬ ২০২০, ২৩:১১ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ফয়সাল আহমেদ রাজ, নিজস্ব প্রতিনিধিঃ

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কাশিয়ানী উপজেলায় ১১ জন এবং মুকসুদপুর উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।
আক্রান্তদের মধ্যে ৫৬ জন সুস্থ হলেও বাকি ৮৫ জন জেলার বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন। অপর ১ জন ঢাকায় চিকিৎসাধীন। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৫৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৪০০ জনের ফলাফল পাওয়া গেছে। ১৫৩ জনের ফলাফল এখনো পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET