মোঃ ফয়সাল আহমেদ রাজ, নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কাশিয়ানী উপজেলায় ১১ জন এবং মুকসুদপুর উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।
আক্রান্তদের মধ্যে ৫৬ জন সুস্থ হলেও বাকি ৮৫ জন জেলার বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন। অপর ১ জন ঢাকায় চিকিৎসাধীন। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৫৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৪০০ জনের ফলাফল পাওয়া গেছে। ১৫৩ জনের ফলাফল এখনো পাওয়া যায়নি।
Please follow and like us:









