১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দোহারে পদ্মা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০২০, ২১:৩২ | 1238 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পূর্বচর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে বাদশা (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকেলে প্রতিদিন অনেকেই এখানে গোসল করতে আসে। আজ শনিবার বিকাল পাঁচটার দিকে বাদশা ও তার সাথে আরেকটি ছেলে গোসল করতে এসে হঠাৎ বাদশা স্রোতের মধ্যে পড়ে যায়।
এসময় নদীর পাড়ে দাড়িয়ে থাকা কয়েকজন স্থানীয় ছেলে তাকে বাঁচানোর জন্য বাঁশ এগিয়ে দিলেও সে ধরতে না পাড়ায় স্রোতের গভীরে তলিয়ে যায়।
শাইনপুকুর তদন্ত কেন্দ্রের অফিসার ইন-চার্য মো. জাহাঙ্গীর আলম জানান, এলাকাবাসীর ফোন পেয়ে আমাদের কয়েকজন পুলিশ অফিসার ও দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে। আগামীকাল সকালে ডুবুরি দল নিখোঁজ ছেলেটিকে খোঁজার জন্য নামানো হবে৷
নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন বলেন, গতকাল দুইটা ছেলে আমাদের স্কুলের নতুন ভবনে টাইলসের কাজ করার জন্য ময়মনসিংহ ও নওগাঁ থেকে আসে তারমধ্যে বাদশা একজন। আজকেই কাজ শুরু করে এবং কাজ শেষে বিকালে গোসলের উদ্দ্যশ্যে পদ্মা নদীতে নামলে সে স্রোতের মধ্যে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET