২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের তীব্রনিন্দা ও প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ৩১ ২০২০, ২৩:১৭ | 1119 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনায় ইয়াবা বিক্রিতে বাঁধা দেওয়ার জের ধরে সদর থানা স্বেচ্ছাসেবক লীগ ২১ নম্বর ওয়ার্ডের আহবায়ক ও রেলওয়ের ইলেকট্রিক খালাশী মাসুম হাওলাদার (৩২) কে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।

আজ রবিবার সকাল পৌনে ১১টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মাসুম হাওলাদার বর্তমানে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাসুম হাওলাদার ‘রেলওয়ের ইলেকট্রিক খালাশী আকাশ হাওলাদারকে ইয়াবা বিক্রি ও সেবনের কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় রবিবার সকাল পৌনে ১১টার তার সহযোগী রেলওয়ের ইলেকট্রিক খালাশী রনি খান ও রুবেল হাওলাদার এর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মাসুমকে কুপিয়ে জখম করে। এর আগে গত ১৭ মে তাদের সাথে একই বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিলো। যার জের ধরে এ ঘটনা ঘটেছে।’
আহত মাসুম হাওলাদারের মাথায় ৮টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি খুলনা সদর হাসপাতালে গুরুতর অসুস্থাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে আপরাধীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET