“সৃষ্টিকর্তায় বিশ্বাস, পরকালে আশ্বাস”
“ত্রয়োত্রিংশ পদি কবিতা”
আল্লাহ্, আর-রাহমান, আর-রাহিম পরম দয়ালু, দয়াশীল,অতিশয় মেহেরবান।
আল-কুদ্দুস, আস-সালাম, আত-তাওয়ার নিষ্কলুষ, অতি শান্তি দানকারী, কবুলকারী।
আশ-শাকুর, আল-আলিইউ’, আল-কাবিহর গুনগ্রাহী, উন্নত মর্যাদাশীল, সুমহান।
আল-মুমিন, আল-মু’হাইমিন, আল-মুয়াকিখর নিরাপত্তা এবং অবকাশ দানকারী।
আর-রক্কিব, আল-মুজিব, আল-ওয়াসি, তত্ত্বাবধায়ক, কবুলকারী, সর্ব বিরাজমান।
আল-জাব্বার, আল-মুতাকাব্বিইর, আল-খালিক্ক দুর্নিবার, নিরঙ্কুশ, শ্রেষ্ঠত্বে অধিকারী।
আল-বারী, আল-মুছউইর, আল-গফফার সঠিক ভাবে আকৃতি দানকারী, ক্ষমাশীল।
আস-সামিই’, আল-বাই’ছ, আল-ক্কউইউ শক্তিধর, পুনরুজ্জীবিতকারী ও সর্বশ্রোতা।
আল-লাতীফ, আল-খ’বির, আল-হা’লিম সব ব্যাপার অবগত, জ্ঞাত, অত্যন্ত ধৈর্যশীল।
আল-কারীম, আল-ওয়া’জিদ, আল-মাজিদ শ্রেষ্ঠত্বে ভান্ডারের অধিকারী, সুমহানদাতা।
আল-আ’জীম, আল-গফুর, আল-হা’ফীজ মর্যাদাশীল, সংরক্ষণকারী, পরম ক্ষমাশীল।
আল-মুঈ’দ, আল-মুমীত, আল-কাইয়্যম, মৃত্যুকারী, সংরক্ষণকারী ও পুনঃ সৃষ্টিকর্তা।
আল-বাছির, আল-হা’কাম, আল-ওয়াকিল দর্শনকারী, কর্ম সম্পাদনকারী, বিচারক।
আল-বাক্বী, আল-রাশীদ, আল-সবুর, ধৈর্য, ন্যায় পথ প্রদর্শক, চিরস্থায়ী অবিনশ্বর।
আল-আ’দল, আল-মুক্কীত, আল-হাসিব জীবনের দানকারী, পরিপূর্ণ ন্যায় বিচারক।
আল-মাতীন, আল-হামীদ, আল-হাইয়্যু, সকল প্রশংসার অধিকারী, চিরঞ্জীব, সুদৃঢ়।
আল-জালীল, আল-মুহ’য়ী, আল-ওয়ালিইউ জীবন ও মর্যাদা দানকারী, অভিভাবক।
আল-আফঊ, আর-রউফ, মালিকুল-মুলক, স্নেহশীল, জগতে বাদশা, পরম উদার।
আজ-জহির, আল-আ’লীম, আল-ক্ববিদ্ব সংকীর্ণকারী, নিয়ন্ত্রণকারী, সর্বজ্ঞ প্রকাশিত।
আল-গনিই’, আল-ওয়াহি’দ, আল-ক্বদির এক,অদ্বিতীয়, সর্বশক্তিমান, অমুনাপেক্ষী।
আল-ফাত্তাহ, আর-রফি’ই, আল-মুই’জ্ব বিজয়দানকারী, সন্মান দানকারী ও উন্নত।
আছ-ছমাদ, আল-মুক্কতাদির, আল-মুক্কদ্দিম সিদ্ধান্তের অগ্রসরক ও অমুনাপেক্ষী।
আল-মুহদী, আল-বাসিত, আল-খফিদ্বু নিয়ন্ত্রণকারী, সব সৃষ্টির ব্যাপারে অবগত।
আশ-শাহীদ, আল-আউয়াল, আল-বাদীই অতিশয় অনাদি, অতলনীয় সর্বজ্ঞ সাক্ষী।
আল-মুতাকাব্বিইর, আল-জামিই’, আল-মুগনিই’, একত্র অধিকারী, নিরঙ্কুশ স্রেষ্টত্ব।
আল-মুবদি, আল-বাত্বিন, আল-ওয়ালী সমস্ত হতে অদৃশ্য, সর্ব বস্তুর প্রথম শ্রষ্টা।
আল-আখির, আল-মানিই’, আয্-যর, রোধক, বন্ধু, ক্ষতি সাধনকারী, সর্বশেষ অনন্ত।
আল-ওয়ারিশ, আল-মুতা’আলি, আল-মুনতাক্কিম প্রতিশোধ, পুনরুত্থানকারী ও স্রষ্টা।
আল-হা’ক্ক, আন্-নাফিই’, আন্-নুর, অতি দয়ালু, কল্যাণকারী, পরম আলো, পরম সত্য।
আল-হাদী,যুল-জালালী ওয়াল-ইকরাম, আল-মুক্কসিত, প্রদর্শক, সত্তা, প্রানের স্রষ্টা।
আল-ওয়াদুদ, আল-মাজীদ, আল-হাকিম, অতি মর্যাদার অধিকারী, পরম প্রজ্ঞাময়।
আল-আজীজ, আল-ক্বাহার, আল-ওয়াহহাব, পরাক্রমশালী, দানকারী ও অপরাজেয়।
আল-মালিক, আল-রাজ্জাক্ব, আল-মুদ্বিল্লু রিযিকদাতা, সর্বদানকারী, সর্বকর্তৃত্বময়।







