, , ,

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন- ছাত্রদল নেতা সিকদার মোঃ সালাউদ্দিন




এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন- ছাত্রদল নেতা সিকদার মোঃ সালাউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০২ ২০২০, ২১:২১ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলাপাড়া উপজেলার এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের (সাবেক সাধারণ সম্পাদক) সংগ্রামী সভাপতি সিকদার মোঃ সালাউদ্দিন।
তিনি বলেন,
প্রিয় কলাপাড়া উপজেলার শিক্ষার্থী ভাই ও বোনেরা। প্রাণঢালা অভিনন্দন, লাল গোলাপ শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো ভালবাসা সব কিছুই তোমাদের জন্য। শিক্ষাজীবনের প্রথম ধাপটি তোমরা অতিক্রম করতে পেরেছ অত্যন্ত সার্থকতার সঙ্গে। তোমরা স্বপ্ন দেখেছিলে, দক্ষ কারিগর হয়ে সে স্বপ্নের সর্বাঙ্গীন সুন্দর কাঠামো তোমরা নির্মাণ করতে পেরেছ। মেধা তোমাদের মূল হাতিয়ার, অদম্য ইচ্ছা, কঠোর অধ্যবসায়, জয় করার সিদ্ধান্ত, সে হাতিয়ারকে করেছে শাণিত। তোমরা পেরেছ কারণ তোমরা পারতে চেয়েছিলে। তোমাদের জন্য আরো একবার শুভ কামনা!
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রিয় কলাপাড়ার শিক্ষার্থীরা, তোমাদের কৃতিত্বকে আমরা স্বীকার করি। তোমাদের সাফল্যকে আমরা গৌরবের স্মারক বলে মনে করি। মনে করি বলেই মনে করিয়ে দিতে চাই- এই তোমাদের শুরু; শেষটা অনেক দূর। শুরুর সাফল্য তোমাদেরকে আনন্দিত করেছে, সন্দেহ নেই, কিন্তু সেই আনন্দের ঢেউ যেন শেষের উদ্দিষ্টকে প্লাবিত করে না ফেলে। শেষটা কোথায়? যেখানে দাঁড়িয়ে শোষনহীন, দূর্নীতিমুক্ত সমাজ, বেকারত্বমুক্ত আত্মনির্ভরশীল এক বাংলাদেশ!
আমি তোমাদের দীর্ঘায়ু ও উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET