, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেয়ায় মেম্বারের বাড়িতে হামলা-লুটপাট




চৌদ্দগ্রামে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেয়ায় মেম্বারের বাড়িতে হামলা-লুটপাট

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৯ ২০২০, ১৯:১৮ | 1289 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা ও চুরি-ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেয়ায় চিহ্নিত সন্ত্রাসীরা ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামে ইউপি মেম্বার রফিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেম্বারের স্ত্রী হাসনা বেগম বাদি হয়ে হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখিত বিবাদীরা হচ্ছে; বাকগ্রামের মোঃ ফারুক, মোঃ রিপন, আলাউদ্দিন, নিজাম উদ্দিন, মোঃ সোহেল, সেলিম, ইসমাইল, মোঃ শাহিন ও মোঃ হাবিব।
শুক্রবার প্রাপ্ত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাকগ্রামের ইসমাইল ও শাহিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় মাদক ব্যবসা করছে। মানুষের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ইউপি মেম্বার মোঃ রফিক তাদেরকে মাদকসহ সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকতে বলে। এতে ক্ষীপ্ত হয়ে ইসমাইল ও শাহিন মোবাইল ফোনে মেম্বার রফিকের ছেলেকে হুমকি দিয়ে বলে-মাদক এবং বিভিন্ন অপরাধের বিষয়ে তোর বাবাকে নাক গলাতে নিষেধ করবি। বেশি বাড়াবাড়ি করলে হত্যা ও দেশ ছাড়ার হুমকি দেয় তাঁরা। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ইউপি মেম্বার রফিকের বসতঘরে প্রবেশ করে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে রফিক ও তাঁর ছেলেকে খুঁজতে থাকে। তাদেরকে না পেয়ে সন্ত্রাসীরা মেম্বার রফিকের স্ত্রী হাসনা বেগম, মেয়ে আয়েশা আক্তার রুমার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দূল ছিনিয়ে নেয়। এছাড়াও হামলাকারীরা ভাংচুর চালিয়ে ইউপি মেম্বারের ঘরে রক্ষিত মেঝ মেয়ের বিয়ের নেকলেছ, স্বর্ণের চুরি, কানের দূল, দুইটি আংটি, গরু বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা, টিআর কাজের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা রামদা দিয়ে ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও তছনছ করে। পরবর্তীতে সন্ত্রাসীরা বাড়ির সামনে থাকা দোকানের সাটার ভেঙে লুটপাটসহ সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি সাধন করে।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রথম বিবাদী মোঃ ফারুক অস্ত্র মামলা ও অন্যান্য বিবাদীরা পেট্রল বোমাসহ বিস্ফোরণ মামলায় আসামী হয়ে দীর্ঘদিন জেল খেটে আসে। সম্প্রতি বিবাদীরা মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে এলাকার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। মেম্বার রফিকের বাড়িতে হামলার ঘটনায় বৃহস্পতিবার থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখিত বিবাদীসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র‌্যাবের প্রতি আহবান জানিয়েছে সচেতন মহল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET