১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ঝিনাইদহ- বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত




ঝিনাইদহ- বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০২০, ২১:৫৫ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী খড়িখালী নামক স্থানে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোঃ আক্তারুল ইসলাম (২১) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আক্তারুল যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার জানান, বালু ভর্তি ট্রাকটি ঝিনাইদহ থেকে যশোরের উদ্যেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার বিষয়খালী এলাকার খড়িখালী নামক স্থানে পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এসময় ট্রাক চালক আক্তারুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। এব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET