, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে দীর্ঘদিনেও শেষ হয়নি মুন্সিরহাট ব্রিজের পুণঃনির্মাণকাজ, জনদুর্ভোগ চরমে




চৌদ্দগ্রামে দীর্ঘদিনেও শেষ হয়নি মুন্সিরহাট ব্রিজের পুণঃনির্মাণকাজ, জনদুর্ভোগ চরমে

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২০, ১৮:১৪ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘদিনেও শেষ হয়নি ৭২ ফুট লম্বা ঐতিহ্যবাহী মুন্সিরহাট ব্রিজের পুণঃনির্মাণ কাজ। বিশেষ করে নির্মাণকাজের সময় মানুষের যাতায়াতের জন্য নির্মাণ করা বিকল্প সড়কে সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ জমি রয়েছে। ফলে বাজার ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শিগগিরই ব্রিজের পূণঃনির্মাণ কাজ শেষ করে মানুষের দুর্ভোগ কমানোর দাবিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বুধবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি এডভোকেট এয়াকুব আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবুল বাশার ভুলু, ব্যবসায়ী হাজী খোরশেদ, হাজী নুরুল হক, হাজী আবদুল মালেক, মোঃ ইউনুছ, একরাম মজুমদার, খোরশেদ আলম, আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি বাজার হচ্ছে মুন্সিরহাট বাজার। এ বাজারে মুন্সিরহাট, শুভপুর ও নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের মানুষ প্রয়োজনীয় কেনাকাটা করে। বাজারের পূর্ব পাশে আলকরা-রাজার বাজার শাহফখর উদ্দিন সড়কের নাংগলিয়া খালের উপর ৭২ ফুট দীর্ঘ মুন্সিরহাট ব্রিজ অবস্থিত। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত গাড়িসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। ব্রিজটি পুরাতন হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ব্রিজ পার হতো। মানুষের দুর্ভোগ কমাতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি ব্রিজটি পূণঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট দফরের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেন। ব্রিজটির পুণঃনির্মাণ কাজ পায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদারের মেসার্স পলি এন্টারপ্রাইজ এবং এবিসি কনস্ট্রাকশন জেভি। কয়েক মাস আগে ঠিকাদারী প্রতিষ্ঠান পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের জন্য ফাইলিং এবং বিকল্প সড়ক তৈরি করে। বিকল্প সড়কে খালের উপর বাঁশের তৈরি কালভার্ট তৈরি করা হয়। প্রাথমিক কাজ শেষে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। ফলে পূর্ব দিক থেকে জনগুরুত্বপূর্ণ মুন্সিরহাট বাজার যেতে হলে গাড়িগুলো বারাইশ ও মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ সড়ক দিয়ে ঘুরে যেতে হয়। এছাড়া পথচারীরা বিকল্প সড়কের কালভার্ট দিয়ে যাতায়াত করে। গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতে ওই বিকল্প সড়কেও হাঁটু পরিমাণ পানি জমে রয়েছে। সম্প্রতি বিকল্প কালভার্ট দিয়ে যাতায়াতের সময় নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এক কথায়-মানুষের দুর্ভোগের শেষ নেই। দ্রুত ব্রিজের পূণঃনির্মাণ কাজ শেষ করে মানুষের দুর্ভোগ কমানোর দাবিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বুধবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা। এদিকে পথচারী সেলিম মিয়া, আবুল হোসেন, খাদিজা আক্তার ও নিলুফার বেগম বলেন, ‘সময়মতো মুন্সিরহাট ব্রিজটির পুণঃনির্মাণ কাজ শেষ না হওয়ায় জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শিগগিরই ব্রিজের পুণঃনির্মাণ কাজ শেষ করার জন্য তাঁরা মুজিবুল হক এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন’। ঠিকাদারী প্রতিষ্ঠানের এএসএম শাহীন মজুমদার বলেন, ‘ব্রিজের ফাইলিংসহ প্রাথমিক কাজ শেষ হয়েছে। লোড টেস্ট করে বুয়েটে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট না পাওয়ায় কাজ পুণরায় চালু করা যায়নি। তবে ৪-৫ দিনের মধ্যে ব্রিজের পুণঃনির্মাণ কাজ শুরু করা হবে’। জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী সুমন তালুকদার বলেন, ‘ব্রিজের পুণঃনির্মাণ কাজের ফাইলিংসহ প্রাথমিক কাজ শেষ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান বলেছে-কয়েকদিনের মধ্যেই পুনরায় কাজ করবে’।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET