, , ,

শিরোনামঃ-




ডেলিভারী ভ্যান ও প্রাইভেটকারে লুকিয়ে পরিবহনকালে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৫

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ১৫:৩৫ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেলিভারি ভ্যান ও প্রাইভেটকারে লুকিয়ে বিপুল পরিমাণ মাদক পরিবহনকালে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এরমধ্যে ডেলিভারী ভ্যান বোঝাই ৩৯২৫ পিস ইয়াবাসহ আটক ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জুঙ্গরদী গ্রামের দেলোয়ারের ছেলে মোঃ শাওন, ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ আরমান। প্রাইভেটকার বোঝাই ১২ কেজি গাঁজা ও ৩২ বোতল ফেনসিডিলসহ আটক চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রামের আবুল বাশারের ছেলে মীর হোসেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত গঞ্জর লস্করের ছেলে মোঃ বোরহান লস্কর ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পরুড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে মোঃ শামসুজ্জামান শমীম। রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম।
জানা গেছে, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা রাস্তার মাথায় রোববার ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডেলিভারি একটি ভ্যানসহ মাদক ব্যবসায়ী শাওন ও আরমানকে আটক করা হয়। পরে ভ্যানটি তল্লাশী চালিয়ে ৩৯২৫ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এছাড়া মহাসড়কের সদর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার বোঝাই ১২ কেজি গাঁজা ও ৩২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মীর হোসেন, বোরহান লস্কর ও শামসুজ্জামান শামীম। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করে র‌্যাব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET