বুধবার সকাল সাড়ে ১০ টায় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিপু আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত দিপু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল মিয়ার তৃতীয় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দিপু আহমদ গত ৩০ জুন মোটরসাইকেল যুগে সিলেটে যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ রোডের কুচাইস্থ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ৮দিন পর হাসপাতালে অবস্থায় তার মৃত্যু হয়।
Please follow and like us:









