, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরের শতবর্ষী প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল জলিল আর নেই




মুরাদনগরের শতবর্ষী প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল জলিল আর নেই

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ২০:০৬ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এশিয়া খ্যাত আলেমদের মধ্যে একজন অন্ন্যতম প্রবিন হাদিস বিশারদ শতবর্ষী আলেমেদ্বীন শায়খুল হাদীস ও ফিকহ ওস্তাজুল উলামা উস্তাজি আল মুকাররাম পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত মুফতিয়ে আহলে সুন্নাহ আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মাদ আব্দুল জলিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ১০৩ বছর।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টায় তার নিজ বাড়ীতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় তাকে একজনর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ও ওলামাগনের ঢল নামে।
তিনি উপজেলার পরমতলা ইদ্রিসিয়া সিঃ ফাজিল মাদ্রাসায় দির্ঘ ৪৫ বছর শিক্ষকতা করেছেন। বাংলার পাশাপাশি উর্দু, ফারসি ও আরবি ভাষার প্রতিও ভালো জ্ঞান ছিলো তার।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET