, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ক্যান্সারে আক্রান্ত তহিদুল ইসলামকে চিকিৎসার জন্য ২ লাখ টাকার চেক দিয়েছে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি




ক্যান্সারে আক্রান্ত তহিদুল ইসলামকে চিকিৎসার জন্য ২ লাখ টাকার চেক দিয়েছে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২০, ১৯:৪৫ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য মোঃ তহিদুল ইসলামকে সিবিএস এর উদ্যোগে পূবালী ব্যাংক ও চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির যৌথ সহযোগীতায় চিকিৎসার জন্য ২ লাখ টাকার আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়েছে। চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাইন উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের ুিসনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ এর অনুমতিক্রমে শনিবার বিকেলে চেক হস্তান্তর করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যংকের কর্মকর্তা হাবিব মহসিন সুধন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সোহেল ও এ. জে. এম বাহাউদ্দিন নোমান, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, প্রাইম ব্যাংকের কর্মকর্তা মোঃ ইমরান হোসেন ও কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মোঃ আবুল বাশার আলাল।
সভাপতি ও সাধারণ সম্পাদকের সার্বিক তত্ত¡াবদান ও নির্দেশনায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি অরাজনৈতিক, জনকল্যাণ ও সেবামূলক সংগঠন হিসাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত তহিদুল ইসলামের নিকট চেক হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামুলক সহযোগিতা অব্যাহত থাকবে এবং সংগঠন তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET