, , ,

শিরোনামঃ-




দোহারের নারিশা বাজারে ব্যবসায়ীর মৃত্যু

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২০, ২২:১৮ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলার নারিশা বাজারের সবজি বিক্রেতা মো. আনিছ মোল্লা (৭২) মৃত্যুবরণ করেছেন। এঘটনায় তার পরিবার ও বণিক সমিতির সদস্যদের মাঝে শোক বিরাজ করছে।

নারিশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শিবলু জানায়, বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটের দিকে খবর পেয়ে আনেছ মোল্লার দোকানে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে উপস্থিত সবার সহায়তায় তাকে ধরে অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্ট্রোকের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়।

এঘটনায় শোক প্রকাশ করে নারিশা বাজার বণিক সমিতির সভাপতি শেখ শাহিন জানান, মৃত আনেছ মোল্লা বিগত ৩০ বছর যাবৎ নারিশা বাজারে সততার সাথে ব্যবসা করে আসছে। এসময় নারিশা বাজারের সকল ব্যবসায়ীকে দোকানের সামনে কালো পতাকা উত্তোলন করতে বলা হয়।

আনেছ মোল্লা মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET