, , ,

শিরোনামঃ-




রাজারহাটে তিস্তার প্রবল স্রোতে ২টি ক্রস বাঁধ বিলীন

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ২২ ২০২০, ১০:২৫ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে তিস্তা নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ক্রস বাঁধটিতে ধস সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টার মধ্যে পুরো বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এসময় এলাকাবাসীরা জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা করে বিফল হয়। শত শত দর্শক ভাঙ্গন দৃশ্য অবলোকন করে। একই সময়ে বিদ্যানন্দ গাবুর হেলান ক্রস বাঁধটিও বিলীন হয়ে যায়। বাঁধ দুটি বিলীন হয়ে যাওয়ায় নদীর তীরবর্তী মানুষ ভাঙ্গন আতংকে দিন কাটাচ্ছে।
কয়েকদিন ধরেই রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা বিদ্যানন্দ ও নাজিমখান ইউনিয়নের নদীর তীরবর্তী ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করার চেষ্টা চালায়। তবু শেষ রক্ষা হল না।
এ ঘটনায় মঙ্গলবার কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ক্রস বাঁধ দুটিতে ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলা পাইলিং হচ্ছে। পানি কমে গেলে ক্রস বাঁধ দুটি সংস্কার করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET